Skip to content
Home » Blog » Nominal, Ordinal, Interval, Ratio—একটা উদাহরণেই সব clear!

Nominal, Ordinal, Interval, Ratio—একটা উদাহরণেই সব clear!

৫ মিনিটে Level of Measurement Master!
Nominal, Ordinal, Interval, Ratio—একটা উদাহরণেই সব clear!

Level of Measurement অনেকে বিস্তারিত জানতে চেয়েছেন তাদের জন্য এক নজরে বললে-
“যদি শুধু নাম দিয়ে ক্যাটাগরি করা হয় তবে Nominal, সেই ক্যাটাগরিকে যদি সিরিয়াল করা যায় তবে Ordinal, যদি Numerical পার্থক্য নেয়া যায় তবে Interval, আর যদি সেই Numerical ভ্যালুতে শূন্য মানে কিছু নেই বুঝায় তবে সেটা Ratio স্কেল।”

দৌড় প্রতিযোগিতার এই একটা উদাহরণ ধরেই আমরা খুব সহজভাবে ৪টা স্কেল ধাপে ধাপে বুঝবো, যেন পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে যায়।

১. Nominal (নমিনাল স্কেল) — শুধু নাম/লেবেল
(Name Variable) এখানে শুধু “কে কে আছে” তা বোঝানো হয়, কোনো তুলনা বা ক্রম নেই।
উদাহরণ:
• সাকিব
• তামিম
• মুশফিক
🔹 এখানে আমরা শুধু নাম জানি।
❌ কে ভালো, কে খারাপ — বলা যায় না
❌ কোনো ক্রম নেই
📌 সহজভাবে: নমিনাল = শুধু “নাম দেওয়া”
________________________________________
২. Ordinal (অরডিনাল স্কেল) — ক্রম আছে, কিন্তু পার্থক্য জানা যায় না
Position variable -এ Winning Position বুঝাচ্ছে।
এখানে কে আগে, কে পরে — সেটা বোঝা যায়।
উদাহরণ:
• প্রথম → সাকিব
• দ্বিতীয় → তামিম
• তৃতীয় → মুশফিক
🔹 আমরা জানি কে জিতেছে
❌ কিন্তু কতটা ব্যবধানে জিতেছে — জানি না
📌 সহজভাবে: অরডিনাল = “র‍্যাংক আছে, কিন্তু gap জানা নেই”
________________________________________
৩. Interval (ইন্টারভাল স্কেল) — সংখ্যা আছে, পার্থক্য বোঝা যায়
Performance Rating ভ্যারিয়েল -এ স্কোর দিয়ে পারফরম্যান্স বোঝানো হয়। (Out of 10)
উদাহরণ:
• সাকিব → ৯.৬
• তামিম → ৯.২
• মুশফিক → ৮.২
🔹 এখন আমরা বলতে পারি:
• সাকিব তামিমের চেয়ে ০.৪ বেশি
• তামিম মুশফিকের চেয়ে ১.০ বেশি
❗ কিন্তু একটা সমস্যা আছে:
• এখানে “০” মানে একদম কিছুই না — এটা নিশ্চিত না
📌 সহজভাবে: ইন্টারভাল = “difference বোঝা যায়, কিন্তু true zero নেই”
________________________________________
৪. Ratio (রেশিও স্কেল) — সবকিছু + সত্যিকারের শূন্য
Duration ভ্যারিয়েবল দিয়ে সময় মাপা হয়েছে (Time to Finish)
উদাহরণ:
• সাকিব → ১৩.৪ সেকেন্ড
• তামিম → ১৪.১ সেকেন্ড
• মুশফিক → ১৫.২ সেকেন্ড
🔹 এখন আমরা বলতে পারি:
• সাকিব দ্রুততম
• তামিম সাকিবের চেয়ে ০.৭ সেকেন্ড ধীর
• এখানে ০ সেকেন্ড মানে একদম সময় লাগেনি (true zero)
✔️ এমনকি আমরা বলতে পারি:
• “১৩.৪ সেকেন্ড, ২৬.৮ সেকেন্ডের অর্ধেক” — এই ধরনের ratio করা যায়
📌 সহজভাবে: রেশিও = “সব কিছু সম্ভব (difference + ratio + true zero)”

🎯 কোন লেভেলে কি কি জানতে পারি:
• Nominal: কে কে আছে
• Ordinal: কে আগে/পরে
• Interval: কতটা বেশি/কম
• Ratio: কত গুণ বেশি/কম

Interval এবং Ratio স্কেলের পার্থক্যটা আরও বিস্তারিত বুঝার জন্য আগের পোস্টের লিঙ্ক কমেন্টে দেয়া আছে। এছাড়াও এ বিষয়ে আমার বিস্তারিত একটা নোট আছে, সেটি নিতে কমেন্ট করতে পারেন।

সহজ ভাষায় পরিসংখ্যান ও ডেটা এনালাইসিস সম্পর্কে জানতে আমার প্রোফাইলটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। এছাড়াও Statistics এবং Data Analysis নিয়ে আমি কিছু কোর্স পড়াই আপনি আমার কোর্সে ভর্তি হতে চাইলে WhatsApp -এ যোগাযোগ করতে পারেন।

অথবা আপনার কোন কাজে Statistics এবং Data Analysis নিয়ে কিছু প্রয়োজন হলে আমাকে ইনবক্স করতে পারেন।

#LevelOfMeasurement #Statistics #DataAnalysis #ResearchMethods #QuantitativeResearch #StatsBasics #LearnStatistics #DataScienceBasics #EducationalContent #StudyTips #বাংলা_শিক্ষা #পরিসংখ্যান #স্ট্যাটিস্টিক্স #ডাটা_অ্যানালাইসিস #শেখা #পড়াশোনা #স্টুডেন্ট_লাইফ #বাংলায়_শিখি #শিক্ষা

Leave a Reply